পুলিশি হানায় ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল : ওয়াকফ নিয়ে অশান্ত হোয়ার পর কিছুটা হলেও শান্তি ফিরেছে মুর্শিদাবাদে। পুলিশ-প্রশাসনের চেষ্টা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নবাবের শহর মুর্শিদাবাদ। তারমধ্যেই ফের অশান্তি ছড়ানোর চেষ্টা। গোপনে তল্লাশি চালিয়ে  মুর্শিদাবাদের ডোমকল  থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল থানার হারুর পাড়া মাঠ এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার খবর পেয়েছিল পুলিশ। গোপনে পাওয়া খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই সময় দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ।  তারপর তাদেরকে আটকে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ১২ ব্যারেল পাইপ গান, একটি ৭ এমএম পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দু রাউন্ড গুলি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে ২জনকেই থআনায় নিয়ে যাওয়া হয়।

এরপরেই দুজনেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য না পেয়ে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।  ধৃতদের নাম টোটন মন্ডল। সে সাগরদিঘী থানা এলাকার বাসিন্দা। অন্যজন সজিবুর শেখ। ডোমকল থানা এলাকায় তার বাড়ি।  ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন নিয়ে ধৃতদের জেলা আদালতে তুলেছে ডোমকল থানার পুলিশ।

তবে ধৃতরা কেন এই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তার সঠিক কোনও তথ্য এখনও জানা যায়নি। এমনকী এই অস্ত্র ও গুলি তাঁরা কোথা থেকে পেয়েছেন তাও ধৃতরা পরিষ্কার করে বলেনি। অভিযুক্তের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখনও কোনও তথ্য পাওয়া যায়নি এই বিষয়। কয়েকদিন আগেই ডোমকল থেকে প্রকাশ প্রামাণিক নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলার পুলিশ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা