উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া:তৃণমূল নেতাকে ‘হ্যান্ডকাপ’ পরিয়ে ঘোরালো পুলিশ। উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ডান হাত বলে পরিচিত দীপঙ্কর ঘোষ ওরফে দীপুকে তারাপীঠ থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার উলুবেড়িয়ার(Ulaberia) বিরশিবপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় হাতে ‘হ্যান্ডকাপ’ পরিয়ে ঘোরালো পুলিশ। দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ ছিল। এদিন দীপঙ্কর ঘোষকে ঘোরানোর সময় পিছন থেকে “চোর চোর”-বলে শ্লোগান দিতে থাকে এলাকার লোকজন।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশের এই ভূমিকায় ভুক্তভোগীরা খুশি বলে জানিয়েছেন।

অন্যদিকে,ধৃত দীপঙ্কর ঘোষ রাজনৈতিক কারনে তাঁকে ফাঁসানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন।এছাড়া, উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটিতে বিধায়ক মদন মিত্রের(MLA Madan Mitra) ঘনিষ্ঠ ডান হাত গুড্ডু আনসারি গ্রেফতার হয়েছে।বেলঘড়িয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ধৃত গুড্ডুকে হাতকড়া পরিয়ে কামারহাটির গেস্ট হাউসে নিয়ে যায়।কামারহাটি গেস্ট হাউসে বেলঘড়িয়া থানার পুলিশ গুন্ডু আনসারীকে হাত কড়া পরিয়ে নিয়ে গিয়ে উদয় ভিলা গেস্ট হাউসে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় । অভিযোগ ধৃত গুড্ডু ওই গেস্ট হাউস থেকে সমস্ত ধরনের অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করত।

এছাড়া,২৭ মে রাতে বারাসতে বিজেপি’র জেলা সভাপতি রাজিব পোদ্দারের উপরে হামলার অভিযোগে সাতজনকে গ্রেফতার করে পুলিশ ।বারাসত থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ধৃতদেরকে বারাসত আদালতে পেশ করে। তাদেরকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করে আপনারা কি বিজেপি করেন? তারা দাবি করেন যে তারা বিজেপি’র কর্মী। ধৃতরা হলেন – পল্লব সিকদার ,শংকর মাহাতো ,রাজু মাহাতো ,কৌশিক দাস ,সম্রাট ঘোষ ,প্রীতম ঘোষ ও প্রণব মণ্ডল।

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী