SIR শুনানি কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই শিশু সহ বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি,উলুবেড়িয়া: এসআইআরে ডাক পেয়েছিল পরিবার। শুনানি কেন্দ্রের উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। সঙ্গে ছিল তাঁদের দুই শিশু সন্তান। হাওড়া জেলার উলুবেড়িয়ার মুম্বই রোড(Mumbai Road) ধরে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় মারা গেলেন বাবা ও ছেলে-মেয়ে।মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া(Ullaberia) এলাকায়। মৃতরা হলেন ৩২ বছর বয়সী শেখ সিরাজ ও ছয় বছরের শেখ রিয়াজ, চার বছরের রিয়া খাতুন। গুরুতর জখম স্ত্রী সাবিনা বেগম(Sabina Begam) ওরফে জ্যোৎস্না। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। জানা গেছে, কারোর মাথায় হেলমেট ছিল না।পুলিশ সূত্রে জানা গেছে, সাঁকরাইল এর বানিপুর এলাকায় সিরাজের স্ত্রী সাবিনার শ্বশুরবাড়ি।। বাপের বাড়ি বাগনানের হাটুরিয়া -১ অঞ্চল এলাকায়। বুধবার তাদের এসআইআরে শুনানি ডাক ছিল। সেজন্য স্বামী সন্তানকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন সামিনা। প্রত্যক্ষদর্শিতা জানায় উলুবেরিয়া চেকপোস্টের কাছে একটি বন্যবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজের মোটরসাইকেলের সামনে এসে পড়ে।

ওই লরিটিকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানো সিরাজ বাইক নিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারেন। স্থানীয়রা ছুটে এসে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আহত সামিনাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ দুর্ঘটনা স্থল থেকে পণ্যবাহী লরি ও মোটরসাইকেল দুটি আটক করেছে। দুর্ঘটনা আর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার