ভয়াবহ কাণ্ড আইআইটি-তে , ঝুলন্ত অবস্থায় উদ্ধার কর্মীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের খড়গপুর আইআইটি-তে রহস্য মৃত্যু । শুক্রবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কেমিস্ট্রি বিভাগের জুনিয়র টেকনিশিয়ন তথা জুনিয়র ল্যাবরেটরি সহায়কের । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ২৯ বছরের সাকির আলি মোল্লা। তিনি জুনিয়র ল্যাবরেটরি সহায়কে হিসাবে দীর্ঘ দুই বছর ধরে আইআইটি খড়গপুরে কাজ করেন ।

এদিন সকাল থেকেই  সহকর্মীরা সাকিরকে দেখতে পায়নি । ক্যাম্পাস জুড়ে শুরু হয় খোঁজাখুঁজি । আর তখনই আইআইটি-র ক্যাম্পাসের কোয়ার্টারের  ঘরে  তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় সহকর্মীরা । খবর দেওয়া হয় পুলিশকে । কী কারণে আত্মহত্যা তা এখন জানা যায়নি । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট ।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি গ্রামে বাড়ি সাকির আলির। খড়গপুর আইআইটিতে ২০২২ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলেন তিনি। এরপর থেকেই ক্যাম্পাসের কোয়ার্টারে থাকতেন সাকিব। ইতিমধ্যেই তাঁর পরিবারকে আত্মহত্যার খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইআইটির সিকিউরিটি এবং পুলিশ। ইতিমধ্যেই  এই পুরো ঘটনা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত । বলা বাহুল্য, এই ঘটনা প্রথম নয় । এরআগে আইআইটি খড়গপুর থেকে অসমের ছাত্র ফয়জান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল । এই আবহে এবার আইআইটি কর্মীর আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০