কলকাতায় পৌঁছলেন অমিত শাহ, শনিতে মমতার বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ অনুষ্ঠানে হাজির থাকতে শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দরে নেমে সোজা পৌঁছে যান নিউটাউনের এক অভিজাত হোটেলে। সেখানেই নৈশবাস করবেন তিনি। আজ শনিবার (২৮ মার্চ) ওই হোটেলেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ১৪ দফা সম্বলিত চার্জশিট পেশ করবেন মোদি সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। ওই কর্মসূচি শেষে দুপুরেই ফিরে যাবেন দিল্লি।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দুই দফায় বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে ৪ মে। ইতিমধ্যেই বিজেপির তরফে তিন দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৭৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। বেশ কয়েকজন বিদায়ী বিধায়ককে যেমন টিকিট দেওয়া হয়নি, তেমনই দলবদলু ও চারিত্রিক স্খলনে অভিযুক্তদের টিকিট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু জায়গায় বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন দলের নিচুতলার নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে শুরু করে পথ অবরোধ পর্যন্ত করা হয়েছে।

পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির প্রচারের দুই মুখ হিসাবে অবতীর্ণ হয়েছিলেন, এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার আক্রমণের প্রধান নিশানা করা হচ্ছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকালে হোটেলেই দলের রাজ্য নেতৃত্বের বাছাই করা নেতাদের সঙ্গে   বৈঠকে বসবেন অমিত শাহ। প্রচারের রণকৌশল ছাড়াও বাকি ১৯ আসনের প্রার্থীর নাসম নিয়ে আলোচনা করবেন। বেলা ১২টায় নিউটাউনের হোটেলেই একটি সাংবাদিক বৈঠক করবেন। ১টা ৫ মিনিটে তিনি হোটেল ছাড়বেন। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র