বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রতারণার জাল। একটু অসাবধান হলেই নিঃস্ব হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই প্রতারণার ফাঁদে পড়ে ছিলেন এক ব্যক্তি। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। উস্তি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানয়েছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম গোলাম মোস্তাফা শেখ, রামিজউদ্দিন শেখ এবং আফ্রিদ শেখ। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ২২টি পাসপোর্ট। তাছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি চারচাকা গাড়িও। অভিযোগ এই তিন ব্যক্তি সাধারণ মানুষের কাছে বিদেশে কাজের টোপ দিত। হোয়াটস্যাপের মাধ্যমে চলত এই প্রতারণা চক্র। বিদেশে কাজের জন্য ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য টাকা চাওয়া হত। স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল  গত ১৭ জানুয়ারি, উস্তি থানায় অভিযোগ দায়ের করেন।  তিনি অভিযোগে জানিয়েছিলেন শিরাকোল এবং রাজারহাট মোল্লাপাড়া এলাকার প্রায় ২২ জনের কাছ থেকে বিদেশে কাজ দেওয়া ও ভিসার ব্যবস্থা করানোর নামে   লক্ষাধিক টাকা  হাতিয়ে নিয়েছে। 

আরও পড়ুন: এসআইআর আতঙ্কে বাবার মৃত্যু, প্রতিবাদ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে যাচ্ছে ছেলে

 সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে, ২৫ জানুয়ারি গোলাম মোস্তাফা শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ২৭ জানুয়ারি, রামিজ উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ নামের আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার  করে। ধৃতরা শিরাকোল এবং রাজারহাট মোল্লাপাড়া বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।  এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।  ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে ভিসা জালিয়াতি চালাত  অভিযুক্তরা। ধৃত তিনজনকে ডায়মন্ডহারবার আদালতে পেশ করার পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’