উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রীকে মানসিক ও যৌন হেনস্তা! আন্দোলনে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি : আরজি কর কাণ্ডের আবহে থ্রেট কালচার নিয়ে রাজ্য জুড়ে বিস্তার হইচই হয়েছে। কিন্তু এরপরেও পরিবর্তন ঘটেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতির। এখনো সেখানে পড়ুয়াদের নিয়মিত হুমকি-ধমকি র‍্যাগিং- এর শিকার হতে হচ্ছে বলেই অভিযোগ। ফিজিক্যাল মেডিসিন এন্ড রেহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও র‍্যাগিং- এর শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। ঘটনা নিয়ে আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। এন্টি র‍্যাগিং কমিটিকে গোটা বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু কোন লাভ না হওয়াতে অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্র-ছাত্রীরা।

বুধবার তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের(North Bengal Medical College Hospital) পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে। ঘুড়িয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা পি এম আর বিভাগের সমস্ত রোগীদের। তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থ প্রতিম পান বলেন, তিনি বিষয়টি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। সোমবারও বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। আজ আবার তিনি ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান। কিন্তু বুধবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এন্টি র‍্যাগিং কমিটি(Anti Ragging Comittee) এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে অত্যাচার আরো বেড়েছে।

শ্লীলতাহানির অভিযোগ ওই ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের। অভিযোগ এই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ পিকনিকে যেতে না চাওয়ায় গত জানুয়ারি মাসে পিএমআর বিভাগের(PMR Department) এক ছাত্রীকে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। একবার নয় দফায় দফায় কিছুদিন ধরে ফোনে whatsapp মেসেজে এমন কি বিভাগের কাজ করার সময়ও সবার সামনেই ওই চিকিৎসক পড়ুয়া তাকে হুমকি ,অশালীন গালিগালাজ করছেন বলে অভিযোগ তরুণীর। এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্ট এর বিরুদ্ধে। তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ছাত্র-ছাত্রীরা।

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর