রাতভর বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

রাতভর টানা বৃষ্টির পর জল থই থই করছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। ওপিডি থেকে জরুরি বিভাগে যেতে এক হাঁটু জল ভাঙতে হচ্ছে স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়ার খামখেয়ালিপনা! দুর্ভোগে সাধারণ মানুষজন। চলতি সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে গোটা রাজ্য। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গেরও নাজেহাল অবস্থা। বুধবার-বৃহস্পতি রাতভর বৃষ্টিতে ডুবেছে রাজ্যের একাধিক জেলা। ডুবে গিয়েছে হুগলির জায়গা। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। রাস্তায় জমা জল পেরিয়ে অফিস, স্কুল-কলেজে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। ভারী বৃষ্টির কারণে হুগলি জেলার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙা রাস্তা এখন নদীতে পরিণত হয়েছে। স্রোত বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। জল ঢুকে যাচ্ছে বাড়িতে। চরম দুরবস্থার মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে যায়। রাস্তা মেরামতির দাবি জানিয়ে বহুবার তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, রাস্তা অবরোধ করেছেন, তবুও সরকারের কোনও হেলদোল নেই। একটু বৃষ্টি হলেই ওই এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। যার ফলে দিনের দিন নিদারুণ কষ্টের মধ্যে যাচ্ছেন বাসিন্দারা। এদিকে হুগলির সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়া ও শঙ্খনগর এলাকাতেও একই অবস্থা। দু মাস ধরে রাস্তায় জল জমে রয়েছে এলাকায়।

অভিযোগ, জল নামানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েতের তরফ থেকে। সেই জল পথেই চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। যার ফলে অনেকেই জ্বরে ভুগছেন। কেন নিকাশি ব্যবস্থা করা হচ্ছে না, তার জবাব দিতে পারেনি তৃণমূল পরিচালিত সপ্তগ্রাম পঞ্চায়েত। অন্যদিকে রাতভর টানা বৃষ্টির পর জল থই থই করছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। ওপিডি থেকে জরুরি বিভাগে যেতে এক হাঁটু জল ভাঙতে হচ্ছে স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের। পাশাপাশি উত্তরপাড়া শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। নিকাশি বেহাল হওয়ায় জল সরতে সময় লাগছে বলে অভিযোগ স্থানীয়দের।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের