উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতি গ্রেফতার তমলুক থেকে, আটক নাইন এমএম পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নাইন এমএম পিস্তল,দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের দুষ্কৃতি গ্রেফতার তমলুক থেকে।গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। উদ্ধার কার্তুজ ও নাইন এমএম পিস্তল।উত্তরপ্রদেশের(Uttarpradesh) এক দুষ্কৃতীকে পিস্তল সমেত গ্রেফতার করল তমলুক থানার (Tamluk P.S.)পুলিশ। চাঞ্চল্য তমলুক শহর জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ঐ ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার(Mujahid Anwar) (৪০)। বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলায়(Khusinagar District)। মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় । সেখানেই ভাড়া নিয়ে থাকতো মুজাহিদ।

তার কথাবার্তা পুলিশের সন্দেহজনক লাগায় তল্লাশি চালিয়ে ঘরের ভিতর থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। বুধবার তাকে পেশ করা হয় তমলুক আদালতে। ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভার(Tamrolipto Municipality) শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের পিস্তল উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। স্থানীয় মানুষের দাবি এলাকায় বহিরাগতরা এসে পরিবেশ বিঘ্নিত করছে। যারা ঘর ভাড়া দিচ্ছে সেই বাড়িওয়ালাদের আরও সতর্ক হওয়া উচিত।

ধৃত উত্তরপ্রদেশের দাগী সমাজবিরোধী তাম্রলিপ্ত পৌরসভায় এলাকায় আশ্রয় কেন নিয়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি বারাসত এলাকায় একাধিক অপরাধ ঘটিয়েছিল। সেই সূত্র ধরেই তমলুক পুলিশ ওই দুষ্কৃতীকে খুঁজছিল। অবশেষে তার নাগাল পায় পুলিশ। এই উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা পুলিশ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আদালতে তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিনের লিসি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি