চুরি করতে এসে ফ্রিজ খুলে খাবারও খেয়ে গেল চোর!

চুরির সামগ্রী গোছাতে গিয়ে সম্ভবত পেটে টান পরে চোরের। তাই হাতের সামনে থাকা ফ্রিজ খুলে কেক-পেস্ট্রি

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চুরি করতেই রাতের অন্ধকারে একটি স্টেশনারি দোকানে ঢুকেছিল চোর। কিন্তু চুরির সামগ্রী গোছাতে গিয়ে সম্ভবত পেটে টান পরে চোরের। তাই হাতের সামনে থাকা ফ্রিজ খুলে কেক-পেস্ট্রি খেয়ে ফেলে চোর বাবাজি। তারপর কোল্ড ড্রিংসের বোতল খুলে গলাও ভিজিয়ে নেয় সে। শেষে চুরির মাল গুছিয়ে ধীরে সুস্থে চম্পট দেয় চোর। ঘটনাটি সোমবার রাতের, কিন্তু মঙ্গলবার সকালে জানতে পারেন দোকানের মালিক। সবকিছু দেখে তাঁর চক্ষু চড়কগাছ। খোলা ফ্রিজ, ছড়িয়ে ছিটিয়ে পরে বিস্কুট ও কেকের খালি প্যাকেট, আধ খাওয়া ঠান্ডা পানীয়র বোতল। সেইসঙ্গে উধাও ক্যাশবাক্সের টাকা ও কিছু মূল্যবান সামগ্রী।

ঘটনাটি জলপাইগুড়ি শহরের মাসকলাই এলাকায়। ওই দোকানের মালিক প্রসেনজিৎ শর্মা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন। পুলিশও সব দেখেশুনে তাজ্জব। তদন্তকারীদের ধারণা একাধিক চোর ঢুকেছিল দোকানে। দোকানের মালিকের দাবি, নগদ ও সামগ্রী মিলিয়ে চুরি গিয়েছে ২০-২৫ হাজার টাকার মতো। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও চোরের দল এখনও অধরা। তবে পুরো ঘটনা শুনে হেসেই কুটিপটি জলপাইগুড়ি শহরের মানুষজন। 

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড