‘উপাচার্যের নির্দেশ ছিল গুলি চালানোর’, পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিশ্বভারতী পড়ুয়াদের

অভিযোগ, এই উপাচার্যের সময়ে বিশ্ববিদ্যালয়ের শুধু ক্ষতিই হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও আন্দোলন- বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (VISVA BHARATI UNIVERSITY)। ছাত্রছাত্রীদের বিক্ষোভের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তী। ঘেরাও করা হয় তাঁর দফতর। পড়ুয়াদের (STUDENT) অভিযোগ, তিনি নিজের নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

অভিযোগ, এই উপাচার্যের সময়ে বিশ্ববিদ্যালয়ের শুধু ক্ষতিই হয়েছে। এমনকি হাইকোর্টের নির্দেশও অমান্য করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। পড়ুয়ারা আন্দোলন করলে নিরাপত্তারক্ষীদের দিয়ে তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কারণ, তাঁরা পদত্যাগ চেয়েছেন উপাচার্যের। এই পরিস্থিতিতে আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে।

আন্দোলনের গতি বাড়তেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিদ্যুৎ। শিক্ষার্থীরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে চাইলে পড়ুয়াদেরকে গুলি করার নির্দেশ দেন উপাচার্য, আন্দোলনকারীদের অভিযোগ এমনটাই। পড়ুয়াদের বক্তব্য, ‘একজন উপাচার্য কী করে এই নির্দেশ দিতে পারেন!’ উপাচার্যের পাল্টা দাবি, তাঁকে গালিগালাজ করা হয়েছে। তাঁর গায়ে হাত তোলা হয়েছে।

তবে ছাত্র-ছাত্রীদের দাবি, ‘মিথ্যে কথা বলছেন উপাচার্য’। আন্দোলনকারীদের এখন একটাই দাবি, ‘উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চাই’। বলা হয়েছে, ঘেরাও উঠবে না। আন্দোলন আরও তীব্র হবে।  বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, পুলিশে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্ত্বর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ‘গুলির নির্দেশ’-এর অভিযোগ ছড়িয়ে পড়তেই আন্দোলন হয়েছে আরও জোরদার।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১