বালিশ হাতে ভোটের ডিউটি! ভোটের আগে ভিন্ন ছবি চুঁচুড়া বিধানসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘন্টা নিশ্চিন্তে ঘুম না হলে কোনো কাজ ঠিকমত হয়না। আর ভালো করে ঘুমের জন্য মাথার বালিশ লাগে। এবার সেই বালিশ নিয়ে ভোটের কাজে এলেন ঘাটালের স্কুল শিক্ষক। প্রথম দফায় সবং এ ভোটের কাজ করে এসেছেন। শেষ দফায় তাঁর ডিউটি পড়েছে চুঁচুড়া বিধানসভায়।

কাঁধে ব্যাগ, তাতে রয়েছে মশারি থেকে শুরু করে মুড়ি, শশা ও চানাচুর। আর হাতের ঝোলা ব্যাগে রয়েছে বালিশ। ভোটের ডিউটিতে বালিশ কেন? উত্তরে শিক্ষক জগন্নাথ কুন্ডু বলেন, ভোটের কাজে বালিশ নিয়ে যাই। ভোটের দিন ২৪ ঘন্টা জেগে থাকতে হয়। মানিসক চাপও থাকে। তাই আগের রাতে একটু ঘুমিয়ে শরীরকে চাঙ্গা করে নিতে বালিশ চাই।

গত ২৩ তারিখ, প্রথম দফায় সবং এ ডিউটি করেছি। পরেরদিন সকাল ছটায় বাড়ি ফিরেছি। প্রচণ্ড ক্লান্ত আছি। তাই কর্তব্য পালনের জন্য বিশ্রাম দরকার। বালিশ ছাড়া শুয়ে অভ্যস্ত নই। বালিশ থাকলে ঘুম ভালো হয়। ভোট নেওয়া একটা টিম ওয়ার্ক। একজনের শরীর খারাপ হয়ে বসে গেলে সমস্যা হয়। কেউ যেন না বলে উনি পারছেন না। তাই নিজের যত্ন নিই।ঘাটালের শোভাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হওয়া নিয়ে যথেষ্ঠ আশাবাদী। কমিশন যেমন ব্যবস্থা নিয়েছে প্রথম দফায় যেমন ভোট হয়েছে তাই দেখে মনে হচ্ছে তাঁর। ভোটে অশান্তি হলে বাড়ির লোক দুশ্চিন্তা করে।

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই