‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, ভোট দিতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ নন্দীগ্রাম। সেই একুশের বিধানসভা নির্বাচন থেকেই এই আসনকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম বর্তমানে রাজ্য তো বটেই ভোট মানচিত্রে এখন গোটা দেশের কাছে পরিচিত স্থান। একুশের বিধানসভা নির্বাচনে এই আসনেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে গোহারা হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। যদিও ভবানীপুর আসন ধরে রেখে নন্দীগ্রাম ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই আসনেই আজ, মঙ্গলবার চলছে উপনির্বাচন। সেই উপভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রেই ভোটার শুভেন্দু অধিকারী। তাই সেখানে ভোট দিতে গিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের নন্দকায়গড়ের বুথে ভোট দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোট শান্তিপূর্ণ। কোনও অশান্তি নেই। আমার ধারণা জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে নন্দীগ্রাম। আমার নিজের রেকর্ড ভেঙে যাবে মনে হচ্ছে। ভোটের যা হার, কম করে হলেও নন্দীগ্রামে ৮৫ শতাংশ ভোট পড়বে। এমনকি সংখ্যালঘুরাও ভোট দেবে। দেখুন, নন্দীগ্রাম আমার কাছে অঙ্গীকার। এখানে আমৃত্যু ভোটার থাকব। জগদ্ধাত্রী পুজোতেও আসব। আমার কোনও পরিবর্তন হয়নি, হবেও না।’ তিনি আরও বলেন, ‘নন্দীগ্রাম আসন না ছাড়লে ভবানীপুরে একজন আছেন তিনি আবার ভোটে দাঁড়ানোর সুযোগ পেতেন। উনি আমার কাছে দু’দুবার হেরেছেন। নন্দীগ্রাম ভদ্রাসন। আমৃত্যু এখানকার ভোটার থাকব আমি।’

আরও পডুন: ‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি যে আচরণ করছেন সেটা ঠিক নয়। গণতন্ত্রের পক্ষে খারাপ। হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে।’ এদিন নন্দকায়গড়ে টোটোয় চেপে ভোট দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে প্রবীণদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সেখান থেকে স্থানীয় মন্দিরে পুজোও দেন শুভেন্দু অধিকারী।

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের