তেলের বদলে জল! পেট্রোল ভরতেই মাঝরাস্তায় বন্ধ গাড়ি, হাওড়ায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোল পাম্পে পেট্রলের বদলে মিলছে জল। এমনই এক ঘটনা ঘটেছে হাওড়ার সলপ এলাকোটে। সেখানে একটি পেট্রোল পাম্পে পেট্রলের সঙ্গে জল মেশানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা সম্প্রতি নতুন চার চাকা গাড়ি কেনার পর সলপের ওই পেট্রোল পাম্পে তেল ভরতে আসেন। পেট্রোল ভরার পর সামান্য এগোতেই গাড়িটি আচমকা বন্ধ হয়ে যায়। বহুক্ষণ চেষ্টা করেও গাড়ি চালু না হওয়ায় তিনি একজন টেকনিশিয়ানকে ডাকেন। পরে পরীক্ষা করে দেখা যায়, গাড়ির ট্যাঙ্কে পেট্রলের বদলে মূলত জল রয়েছে। তেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মেশানো ছিল বলে অভিযোগ।এই ঘটনার পর ওই মহিলা পাম্প থেকে কেনা তেল বোতলে ভরে নিয়ে আবার পাম্পে ফিরে আসেন এবং প্রতিবাদ জানান। তার অভিযোগের পর একে একে আরও কয়েকজন গ্রাহক একই সমস্যার কথা জানাতে পাম্পে হাজির হন। তাদের অনেকেরই দাবি, পেট্রোল ভরার পর গাড়ি বা বাইক কিছু দূর যাওয়ার পরই বিকল হয়ে পড়েছে। ক্ষুব্ধ গ্রাহকেরা বোতলে তেল ভরে পরীক্ষা করে দেখেন, তেলের মধ্যে জল মেশানো রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। পুলিশ প্রাথমিকভাবে পরীক্ষা করে পেট্রলের সঙ্গে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। এদিকে পেট্রোল পাম্পের এক প্রতিনিধি জানান, পাম্পের একটি মেশিনে প্রযক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই পেট্রলের সঙ্গে জল বেরিয়ে আসছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে এবং সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ