Loading live market data...
Loading active stocks...
Connecting...

বড় খবর, মাধ্যমিকে অঙ্কে কঠিন দুটি প্রশ্নের উত্তর লিখলেই মিলবে পুরো নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন কঠিন হয়েছে। এমনই অভিযোগ উঠেছে  বিভিন্ন মহলে । এই আবহে পর্ষদের তরফ থেকে নেওয়া হল বড় সিদ্ধান্ত । মাধ্যমিকের অঙ্কের  কঠিন দুটি প্রশ্নের উত্তর লিখলেই   ছাত্র-ছাত্রীরা পাবেন  পুরো নম্বর । সমালোচনার মুখে পড়ে এমনই সিদ্ধান্ত নিল পর্ষদের কর্মকর্তারা ।

গত ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল । কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ওঠে একাধিক অভিযোগ । ছাত্র- ছাত্রীদের তরফে জানান হয়, বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল, অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি  । সম্পাদ্য, উপপাদ্য সহজ হলেও প্রশ্নের পত্রের বাকি অঙ্কগুলি বেশ কঠিন ছিল । আর তাতে সরব হয় বিভিন্ন মহল। এরপরেই  অঙ্ক পরীক্ষার নিয়ে বিশেষ পদক্ষেপ নিল পর্ষদ । 

উল্লেখ্য, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ঘটনার ঘনঘটা ছিল । উত্তর দিনাজপুরের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন অঙ্কের  খাতাই ছিঁড়ে ফেলে  এক পরীক্ষার্থী।  কারণ একটাই , সে অঙ্কের প্রশ্নপত্রে একটাও উত্তর দিতে পারেনি । শুধু তাই নয় শনিবারে তিন পরীক্ষার্থীর কাছে মিলেছিল  মোবাইল। এরফলে ওই  তিন জনের পরীক্ষাই বাতিল করা যায় । পাশাপাশি অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার জন্য রবিবার পূর্ব মেদিনীপুরের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে  বলে অভিযোগ ওঠে। তবে বলা বাহুল্য, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হলেও আজকের ইতিহাসের প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে বলে জানা গিয়েছে । 

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল