‘ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না’, সিউড়ি থেকে বিজেপিকে বিঁধলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : নির্বাচনের সময় আমরা ভাঁওতা দিই না। যাঁরা নির্বাচনের সময় কথা বলে, পরে তাঁদের দেখা যায়না। সিউড়ির সভা থেকে এইভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় কী কী উন্নয়ন করা হয়েছে, সেটাও তুলে ধরেছেন তিনি। পাশাপাশি কেন্দ্র প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছু করে না বলে অভিযোগ তুলেছেন।

এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বহু নাম বাদ দেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। তারপরে বহু নাম ভোটার তালিকাতে উঠেছে। তাঁর অভিযোগ, এখন ডিলিমিটেশন করার কথা বলা হচ্ছে। এরপরে এনআরসি করবে। সকলকে একসঙ্গে জোট বাধার কথা তিনি বলেছেন। তিনি আরও বলেন, আগের নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা বলেছিলেন। ৫০০ টাকা দিয়ে শুরু করেছেন সেটা। তৃণমূল ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দেয় না। কিন্তু বিজেপি দেবে বলেও দেয়না। বিহারের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেছেন, বিহারে ভোটের আগে টাকা দেওয়া হয়েছিল। এখন ভোটের পরে সেই টাকা ফেরত নিচ্ছে। তাঁর কাছে ভিডিও রয়েছে। এখন বাংলাতে তিন হাজার টাকা দেবে বলছে। এখানেই প্রশ্ন তুলেছেন কখনও এক হাজার টাকা দিয়েছো?’’

এদিন তাঁর অভিযোগ, ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কয়জনকে চাকরি দিয়েছে? দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। সেখানে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। দিল্লিতে ক্ষমতায় এসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও একটা টাকাও দেয়নি। এরা শুধু প্রতিশ্রুতি দিতে জানে। কাজ করে না। বিজেপি বাংলার ইতিহাস বদলে দিতে চাইছে বলে কটাক্ষ করলেন তিনি। বাংলার মাটি বিজেপিকে সহ্য করে না। কারণ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার হয়। মানুষের মাথায় বিষ ঢালাই এদের কাজ।

যোগীকেও এদিন নিশানা করে বলেছেন, তিনি বুলডোজারে নয়, মানবিকতায় বিশ্বাস রাখেন। তাঁর ধর্মের নাম মানবধর্ম। সাম্প্রদায়িক রাজনীতি তিনি করেন না। ধর্ম না শেখানোর কথা বলে তিনি জানিয়েছেন, আমাদের ধর্ম আপনারা তৈরি করবেন না। তিনি আরও বলেন, সারাদেশ ধ্বংস করেছে বিজেপি। দেশকে বিক্রি করে দিয়েছে। এর বদলা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে। এখন তৃণমূলকে চার্জশিট দিচ্ছে, এরপর মানুষ ওদের চার্জশিট দেবে।  

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের