হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট এবং টর্চের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার। বিরল ঘটনা বিহারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট এবং টর্চের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিহারের জামুই সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে প্রায় ৪৫ মিনিট বিদ্যুৎ না থাকায় টর্চের আলোতেই দুই গর্ভবতীর অস্ত্রোপচার করতে বাধ্য হন চিকিৎসকেরা। চিকিৎসকদের কথায়, ওইদিন পূজা কুমারি এবং অঞ্জনি কুমারি নামের দুই রোগীকে প্রসূতি বিভাগ থেকে অপারেশন থিয়েটারে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু যখন তাঁদের অস্ত্রোপচার চলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা থাকলেও তা সহয়তা দিতে ব্যর্থ হয়। 
বিদ্যুতের কারণে মাঝপথে অস্ত্রোপচার থামিয়ে দিলে মহিলাদের চরম বিপদ হতে পারত। অগত্যা মোবাইলের টর্চ জ্বেলেই তাঁদের অস্ত্রোপচার চালিয়ে যেতে হয় চিকিৎসকেদের। ওই হাসপাতালের চিকিৎসক শালিনী কুমারী, রঘুনন্দন এবং ওটি সহকারী অমিত কুমারের নেতৃত্বে তাঁদের অস্ত্রোপচার সফল হয়। এই ঘটনায় চিকিৎসকেদের কুর্ণিশ জানানো হয়েছে ঠিকই, কিন্তু হাসপাতালের মতো জায়গায় বিদ্যুতের এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন ব্যাকআপ নেই হাসপাতালে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সময় চিকিৎসকেরা যদি দায়িত্ব নিয়ে মহিলাদের অপারেশন শেষ না করতেন, তাহলে তাঁদের প্রাণহানির আশঙ্কা ছিল। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে ভিডিও রেকর্ডধারীকে বলতে শোনা যায়, অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। হাসপাতালের সিভিল সার্জন ও হাসপাতাল সুপারিনটেনডেন্ট-সহ উচ্চপদস্থ কর্তাদের বিষয়টি জানানো হলেও বিষয়টির কোনও সমাধান করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, ডাক্তারদের অস্ত্রোপচার চালিয়ে যেতে সাহায্য করার জন্য একজন নার্স তাঁর মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট অন করে রেখেছেন। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতালের অভ্যন্তরীণ গ্রুপের চিকিৎসকরা জানিয়েছেন, বিহারে এমন ঘটনা এই প্রথম নয়, অতীতেও জরুরী চিকিৎসার সময়ে এ ভাবে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। তাঁরাও এমনভাবে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চিকিৎসা করেছেন। তবে, হাসপাতালের ব্যবস্থাপক রমেশ পান্ডে এই দাবিগুলো খারিজ করে দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাটি জানানো হয়েছে প্রশাসনকে এবং উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। এই ঘটনাটি হাসপাতালের প্রশাসনকে নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।  

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র