দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে কমছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি বাড়বে।

তবে আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় একই রকম আবহাওয়া নাও থাকতে পারে। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি এলাকায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্রবার ও শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। তবে আগামী সাত দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকলেও গরমের তীব্রতা এবং অস্বস্তিকর আবহাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে তাপমাত্রা আরও তীব্র হবে। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা প্রয়োজন ছাড়া যেন রোদে বের না হন, এমনই পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। 

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে