নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি, কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারের মত বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা‌ ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গে শুক্রবারও জারি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এ দিন বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা শুনিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকেই কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সকাল থেকেই ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে। বুধবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার শনিবার এবং রবিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তবে বৃষ্টিপাত হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে অস্বস্তিকর গরম। তাপমাত্রার খুব বেশি তারতম্য হয়নি। অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী।

 

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ