রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করছে বাংলা। সকাল থেকেই রোদের তেজ আর ভ্যাপসা গরমে নাজেহাল শহর থেকে জেলা। তবে এই অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই আকাশের মুখ ভার, আকাশে জমাট বাঁধছে কালো মেঘ। রবিবার রাজ্যের একাধিক জেলায় দেখা যেতে পারে কালবৈশাখীর দাপট।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্য পাকিস্তান থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার প্রভাবেই রবিবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুনঃ১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

অন্যদিকে , উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে