প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রোটোকলের বালাই নেই, আর পাঁচটা বাঙালির মতোই থলে হাতে বাজারে গেলেন তিনি। শুধু তাই নয়, রাস্তার ধারে একেবারে উবু হয়ে বসে টিপে টিপে সব্জি বেছে বাজার করলেন। পরনে কটকি প্রিন্টের জামা এবং সাদামাটা ট্রাউজার। যা দেখে এক মুহূর্তে পা যেন আটকে গেল আশেপাশের মানুষজেনের। কে তিনি? পালাবদলের বাংলায় নবনিযুক্ত কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। হ্যাঁ, আজ, শুক্রবার (১০ জুলাই) বীরভূমের কোটাসুরের বাজারে এমন দৃশ্য দেখে থমকে গেলেন অনেকেই। তাঁকে দেখে স্পষ্ট, একজন ভিভিআইপি ব্যক্তিত্ব হয়ে কোনও হেলদোল নেই তাঁর। আশেপাশে নেই কোনও নিরাপত্তারক্ষী। নেই কনভয়, সাধারণত মন্ত্রীর সঙ্গে যেগুলো থাকে। প্রোটোকলের ধার ধারেন না তিনি।

আসলে তিনি এমনই। মাটির মানুষ। সুযোগ পেলেই থলে হাতে বেরিয়ে পড়েন বাজার করতে। এদিন দেখা গিয়েছে, বাজারে উবু হয়ে বসে দুধকুমার একমনে ঝুড়িতে বেশ কয়েকটা পটল তুলে বিক্রেতার দিকে বাড়িয়ে দিলেন। আর পাঁচটা বাঙালির মতোই জিজ্ঞাসা করলেন, ‘দাম কত হল দেখুন।’ যদিও দুধকুমার তাঁর এলাকায় এমনভাবেই পরিচিত। তাই কেউ অবাক হলেন না। একজন মন্ত্রী হয়েও বদলায়নি তাঁর স্বভাব, সেটাই মন ছুঁয়ে গেল সকলের। নিজের এলাকায় থাকলে কৃষিমন্ত্রীর সর্বক্ষণের বাহন একটা মেরুন রঙের স্কুুটি। তা নিয়েই কখনও সিউড়ির বাজারে, কখনও চায়ের দোকান, কখনও আবার বিজেপির অফিস কিংবা আরএসএসের শাখায় পৌঁছে যান তিনি। এটাই তাঁর রোজের রুটিন।

এ দিন সকালে বাজার শেষে বিক্রেতাদের দাম মিটিয়ে সব্জি ভরা হলুদ থলে স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। আশেপাশে দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকে। তাঁকে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে, তিনি তথ্যের দোর্দণ্ডপ্রতাপ কৃষিমন্ত্রী, যেন পাশের বাড়ির লোক।  কৃষিমন্ত্রীর বাজার করার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন, ‘লোকটা দুধকুমার বলেই এটা সম্ভব।’ তাঁর এলাকার মানুষজনও জানান, দুধকুমার বরাবরই মাটির মানুষ।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক