বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাভাবিকভাবেই অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই সঙ্গেই রয়েছে রাজ্যের মানুষের একাধিক প্রত্যাশা। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী, যুব সমাজ এবং প্রবীণ নাগরিক, সকলের চোখ এখন বিধানসভায় পেশ হতে চলা এই গুরুত্বপূর্ণ বাজেটের দিকে। নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে কী কী উদ্যোগ নেওয়া হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কী ধরনের প্রকল্প ঘোষণা করা হয়, সেদিকেই নজর রয়েছে সকলের। অন্যদিকে বাজেট পেশ করার আগেই বড় ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। 

সোমবার (২২ জুন) মাদুরকাঠি-জুটের তৈরি বাজেট ফাইল হাতে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেন, ‘মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটা ভেবেচিন্তেই, একটা ব্যালেন্স করতে হবে।’ স্বপন দাশগুপ্তের কথায়, ‘মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্পের উন্নয়ন হতে পারে, আমাদের লক্ষ্য হবে আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিকভাবে বাংলা তৈরি করা।’ 

আরও পড়ুন: রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

উল্লেখ্য, বাজেট পেশের আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন রাজ্যের অর্থমন্ত্রী। লোক ভবনে তোলা ওই ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘বাজেটের আগে তাঁর আশীর্বাদ।’ অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে নতুন শিল্পনীতি, ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের জন্য পৃথক নীতি, MSME-র জন্য নতুন পরিকাঠামো, স্টার্ট-আপ নীতির রূপরেখা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ ও ডিএ নিয়ে ঘোষণার সম্ভাবনা রয়েছে।    

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ