সর্বনাশ, রাজ্যে করোনার সংক্রমণ হার এক শতাংশ ছাড়াল

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। যদিও কেউ প্রাণ হারাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ খানিকটা হলেও বাড়ল। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Cases) নিম্নমুখী হলেও সংক্রমণ হার (Positivity rate) এক ধাক্কায় এক শতাংশের গণ্ডি ছাড়াল। টানা কয়েকমাস বাদে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity Rate) এক শতাংশ অতিক্রম করাকে সিঁদূরে মেঘ হিসেবেই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Expert)। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য বাড়তি নজরদারি (Survillance) ও মাস্ক (Mask) পরার উপরে জোর দিয়েছেন তাঁরা।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Daily Corona Bulletin)  জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমেছে। নতুন করে ৪ হাজার ৮১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক দশ শতাংশে। নতুন করে আরও ৫৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে। তবে নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৫ জনই রয়েছে।’

শনাক্তের হারের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্ত হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৮ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৪টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের চারশোর গণ্ডি ছাড়িয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১২ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১