রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, কমল শনাক্তের হারও

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা কমতেই রাজ্যে করোনার (Coronavirus)  দৈনিক সংক্রমণ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০ জন। দৈনিক সংক্রমণের (Daily Case) পাশাপাশি শনাক্তের হারও (Positivity Rate) আগের দিনের তুলনায় কমেছে। সংক্রমণ হার ২ দশমিক ৭২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৯ শতাংশে। তবে দৈনিক মৃত্যু (Daily Covid Death) একই জায়গায় দাঁড়িয়ে। করোনার মৃত্যুমিছিলে নতুন করে সামিল হয়েছেন তিনজন। দৈনিক আক্রান্তের তুলনায় অবশ্য দৈনিক সুস্থতার হার বেশি।

গতকাল বুধবার আচমকাই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এক ধাক্কায় তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে উদ্বেগ বেড়েছিল। তবে ২৪ ঘন্টার মধ্যেই স্বস্তি মিলল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একদিনে নতুন করে ৯ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৯ শতাংশে। নতুন করে ২১০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ সাত হাজার ৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৬৮ জন।’

দৈনিক সুস্থতার হার অবশ্য স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৩ হাজার ৩৭৪ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮৭ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৮ জনে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি