রাজ্যে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে উঠছে, একদিনে আক্রান্ত ২৩০ জন

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের করোনা সংক্রমণ (Coronavirus) লাগাতার উদ্বেগ বাড়িয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ (Daily Case)  ও শনাক্তের হার (Positivity Rate) এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী। দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি ছাড়াল। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩০ জন। আর সংক্রমণ হার কার্যত তিন শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯৫ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন একজন। অ্যাকটিভ কেসের সংখ্যা (Active Case) ফের হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯৫ শতাংশে। যার ফলে আরও ২৩০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। উত্তর ২৪ পরগনায় ৬৮ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন। রাজ্যে এ নিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার ফলে রাজ্যে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২০৭ জনে।’

দৈনিক সংক্রমণ কিংবা শনাক্তের হার যে ঊর্ধ্বমুখী তাই নয়, হু-হু করে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৫৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৩০ জনে। সুস্থতার হার কমে হয়েছে ৯৮ দশমিক ৯০ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ফের হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭ জন।’

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

আমেরিকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্থ, মৃত ১

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক