স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন আর প্রাণ হারিয়েছেন ছয়জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে ফিরল স্বস্তি। ফের রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ হারও কমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৬ জন আর প্রাণ হারিয়েছেন ছয়জন। সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে অবশ্য উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে কলকাতা।

নিয়ন্ত্রণে এলেও গত কয়েকদিন ধরে রাজ্যে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল করোনাভাইরাসের সংক্রমণ। ফলে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই মিলল স্বস্তির খবর। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশে। যার ফলে আরও ২৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৪ হাজার ৩০৭ জন। একই সময়ে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ছয়জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ১৬৫ জন।’

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও কলকাতায় অবশ্য পরিস্থিতির সামান্য অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন ও প্রাণ হারিয়েছেন চার জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কালিম্পং, কোচবিহার ও পুরুলিয়া-তিন জেলায় আক্রান্ত হয়েছেন একজন করে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮০ হাজার ৯৮০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৪ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৪৮৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ জনে।’

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

আমেরিকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্থ, মৃত ১

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক