উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের তিনশো ছুঁইছুঁই

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন বাদে ফেরা স্বস্তি ২৪ ঘন্টার মধ্যেই উধাও। নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তে রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ফের ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, এক লাফে দৈনিক সংক্রমণ তিনশো ছুঁইছুঁই। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯৬ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে শনাক্তের হারও (Positivity Rate)। ফের সাড়ে তিন শতাংশের গণ্ডি ছাড়িয়েছে সংক্রমণ হার। এক ধাক্কায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা সাড়ে তেইশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে দৈনিক মৃত্যু (Daily Covid Death) সামান্য হলেও স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে  প্রাণ হারিয়েছেন একজন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ৮ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশে। নতুন করে ২৯৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ১১ হাজার ৪৯২ জনে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯১ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়ায় ফের অ্যাকটিভ কেসের সংক্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১৮৩ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৮৭ হাজার ৬৫৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৭ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩৪৩ জন।’

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?