ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ তিনশোর গণ্ডি ছাড়াল

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের বাংলায় লাগাতার উদ্বেগ বাড়াচ্ছে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে মারণ ভাইরাসের সংক্রমণ কমলেও দৈনিক আক্রান্তের (Daily Positive Case) সংখ্যা ফের তিনশোর গণ্ডি ছাড়িয়েছে। সামান্য স্বস্তি দিয়ে অবশ্য সংক্রমণ হার (Positivity Rate) কমেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশে। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ফের আড়াই হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

গতকাল বুধবারই এক লাফে অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিনশোর গণ্ডি ছাড়িয়েছিল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩৬৫ জন। সংক্রমণ হার এক ধাক্কায় বেড়ে হয়েছিল ৪ দশমিক ৬২ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিন (Corona Bulletin) ফের অস্বস্তির খবর বয়ে এনেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ হাজার ৫৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে চার দশমিক ৪৬ শতাংশে। নতুন করে আরও ৩৩৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ১২ হাজার ১৯৪ জনে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯৩ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করে সুস্থ হলেন ২০ ওলাখ ৮৮ হাজার ৩৬ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৬ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৫।’  

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?