রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত( New Positive Case)  হয়েছেন ৩৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঙ্কি পক্স (Monkeypox) নিয়ে উদ্বেগের মাঝেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Cases) ও শনাক্তের হার (Positivity rate)। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত( New Positive Case)  হয়েছেন ৩৮ জন। সংক্রমণ হার আগের দিনের তুলনায় বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু (Death For The Day) ও সুস্থতার (Recovery Rate) পরিসংখ্যান। নতুন করে কেউ প্রাণ হারাননি। অর্থা‍ৎ আরও একটা দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা। অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের চেয়ে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ৮ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। যার ফলে আরও ৩৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৯ হাজার ২৯১ জন। তবে নতুন করে মারণ ভাইরাসের ছোবলে কেউ প্রাণ হারাননি। মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই আটকে রয়েছে।’

আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৭ হাজার ৭৪৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে তিনটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪৪ জনে।’  

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১