স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ

একদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মিলছে স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে নিম্নমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case), দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার (Positivity Rate)। একদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন তিনজন। সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে চার দশমিক ১১ শতাংশে। সেই সঙ্গে স্বস্তি দিয়ে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও ছয় হাজারের গণ্ডির নিচে নেমেছে।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১১ শতাংশে। যার ফলে আরও ৪৬১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ২ হাজার ৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও তিন জনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪২০ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার নিম্নমুখী। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৭৪ হাজার ৭০৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭০ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৪ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ১৮৪ জন। বাড়িতে স্বেচ্ছা নিভৃতবাসে রয়েছেন ৫ হাজার ৭০০ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১