মৃত্যুশূন্য দিনে বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত সাত জন

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন আটজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন সাতজন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে। শূন্য দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। তবে অ্যাকটিভ কেস ও দৈনিক মৃত্যু স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসের ছোবলে কেউ মারা যাননি। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৭ জনে।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ২ কোটি ৬৮ লক্ষ ২১ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২০ শতাংশে। নতুন করে সাত জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ৪৬১ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩১ জনেই রয়েছে।’

দৈনিক সুস্থতার হার স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন আটজন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লাখ ৯৬ হাজার ৮৫৩ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৮ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৭ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন সাত জন।’

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী