রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৬৪১ জন, কমল দৈনিক মৃত্যুও

প্রাণ হারিয়েছেন ২৯ জন আর শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯ শতাংশে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু ও দৈনিক শনাক্তের হার নিম্নমুখী। একদিনে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৪১ জন। প্রাণ হারিয়েছেন ২৯ জন আর শনাক্তের হার দীর্ঘদিন বাদে তিন শতাংশের নিচে নেমেছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯ শতাংশে। 

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমেছে। নতুন করে ২৪ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ৬৪১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯ শতাংশে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০ লাখ ৬ হাজার ৫১৩ জন। প্রাণঘাতী ভাইরাস কেড়েছে আরও ২৯ জনের জীবন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ৮৫২ জন।’

সবচেয়ে স্বস্তির হলো, সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা কলকাতায় দৈনিক শনাক্ত একশোর গণ্ডির নিচে নেমেছে। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যের বাকি ২২ জেলাতেই দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে। কলকাতা মহানগরীতে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৫ জন আর প্রাণ হারিয়েছেন সাত জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৫ জন। ওই জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৪২ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৬৮ হাজার ৭৯৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১,১৩০টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৪ জন।’

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক