ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বাইক ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে মোল্লার গেটের কাছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

জানা গিয়েছে, উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় একটি বাইকের সঙ্গে চারচাকার গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের   তীব্রতা এতটাই ছিল যে বাইক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বয়স মাত্র ২১ বছর বলে জানা গিয়েছে। এত অল্প বয়সে তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  গুরুতর আহত হন চারচাকা গাড়ির চালকও। 

 মৃতের নাম প্রণব সামন্ত (২১)। তিনি বেহালার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই সংঘর্ষ ঘটল, গাড়ি দুটির গতিবেগ কত ছিল এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে শহরের উড়ালপুলগুলিতে যান চলাচলের নিরাপত্তা নিয়ে।

 

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক