পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী বায়ুর দাপট কমতেই রাজ্যের আবহাওয়ায় বদলের ইঙ্গিত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব রয়েছে। এর জেরে আজ বুধবারও (৭ অক্টোবর) রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে।

এছাড়াও উত্তর উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ ও মারাঠওয়াড়া হয়ে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত আরও একটি নিম্নচাপ বিস্তৃত। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন দুর্বল। এর মধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গেরও বিচ্ছিন্ন কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫.৯ মিমি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৬.২ ডিগ্রিতে। 

আরও পড়ুন: শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলির কিছু অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর