গরম বাড়লেও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে গোটা বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ নেই বললেই চলে। মোটের ওপর আকাশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ এবং ৪ মার্চ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই- একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২ এবং ৩ মার্চ পার্বত্য অঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়াও সিকিম এবং অরুণাচলে রয়েছে বৃষ্টির আশঙ্কা। মনে করা হচ্ছে, বর্তমানে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এরফলে রাজ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া রয়েছে।  আকাশ পরিষ্কার রয়েছে তাই বৃষ্টির সম্ভাবনা নেই। আজ  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.১  ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উল্লেখ্য,  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী দুই- তিনদিন দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা  ৩০ -৩১ ডিগ্রি ছাড়াতে পারে। কলকাতা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা।

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাই কোর্টের, সাফল্যের মাঝে হঠাৎ কী হল?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা