ত্রাণ শিবিরে নিজের হাতে রান্না করা খাবার পরিবেশন মন্ত্রী মানস ভূঁইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টিপাত হচ্ছে। আর সেই বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই জলস্তর বৃদ্ধি পেয়েছে ঝুমি, শিলাবতী,দারকেশ্বর রূপনারায়ণ কাসাই সহ বিভিন্ন নদীগুলির। আর সেই নদীগুলির উপচে পড়া জলের কারণেই দুকুল ভেসেছে। বন্যার চোখ রাঙানি দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকায়। বন্যা পরিস্থিতিতে খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক(DM) খুরশেদ আলী কাদরী ,পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সঙ্গে নিয়ে এলাকা চষে বেড়ালেন সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।গড়বেতার আগর বাঁধ ত্রাণ শিবিরে পৌঁছে নিজে হাতে রান্না করা খাবার পরিবেশন করেন মন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া(Minister Manas Bhuiya)। নেতৃত্বে ছিলেন রাজ্য সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।গড়বেতা ও হুমগড়ের বন্যাকবলিত এলাকা ব্রাহ্মণগ্রামে এসে তারা দুর্গত মানুষদের কিছু ত্রাণসামগ্রী বিতরণ করেন।বর্ষার প্রথম বৃষ্টিতে শিলাবতী নদীর জলে দুকূল ছাপিয়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ও২ ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা কিছু ত্রাণ সামগ্রী তাদের বিলি করেছেন শুক্রবার দুপুরে।

এদিকে,বৃষ্টির জলে থৈ থৈ করছে উঠোন, সেই উঠোনেই রান্না করছেন এক মহিলা। কিভাবে দুর্ভোগ থেকে মুক্তি ঘটবে সে আশায় প্রহর গুনছেন ভৈরববাঁকি, তারাফেনী ও ডুলুং নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি।প্রশাসনের পক্ষ থেকেও লাগাতার মাইকিং করে সতর্ক করা হচ্ছে নদী তীরবর্তী এলাকা গুলির বাসিন্দাদের। বেশ কিছু জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রান শিবির। সবকিছুরই নজরদারি চালানো হচ্ছে জেলার কন্ট্রোল রুম থেকে।করাতশাল গ্রামে শুক্রবার সকাল থেকে বৃষ্টির জল নামতে শুরু করেছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে