ভোটে বন্ধ ছিল, দোকান খুলতেই একদিনে ১৪ কোটি টাকার মদ বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের উত্তাপ না কি তৃষ্ণার জ্বালা! পাল্লায় কাকে রাখবেন? টানা তিন দিনের ‘ড্রাই ডে’-র খরা কাটিয়ে দোকান খুলতেই যেন বাঁধভাঙা জোয়ার নামল পশ্চিম মেদিনীপুরে। সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুরাপ্রেমীদের ভিড়ে রেকর্ড ভেঙে চুরমার। একদিনে যা বিক্রি হল, তা দেখে খোদ আবগারি দফতরের আধিকারিকদেরও চক্ষু চড়কগাছ। দুর্গাপুজো বা বড়দিনকেও হার মানাল এই উন্মাদনা!

আবগারি দফতরের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, একদিনেই জেলায় প্রায় ২ লক্ষ ৯২ হাজার লিটার মদ বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি মদের পরিমাণ প্রায় ১ লক্ষ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে প্রায় ৯৫ হাজার লিটার। যেখানে সাধারণ দিনে গড়ে ৮০ থেকে ৯০ হাজার লিটার বিক্রি হয়, সেখানে এই হঠাৎ উল্লম্ফন প্রশাসনিক মহলকেও অবাক করেছে। জানা গিয়েছে, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর টানা ড্রাই ডে থাকায় অনেকেই আগে থেকে প্রস্তুত ছিলেন না। ফলে দোকান খোলার দিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় লম্বা লাইন পড়ে যায়। শহর থেকে গ্রাম সব জায়গাতেই একই চিত্র। ক্রেতাদের ভিড়ে কার্যত হিমশিম খেতে হয় বিক্রেতাদের। অনেক দোকানের সামনে সকাল থেকেই ভিড় জমে যায়।

আরও পড়ুন: মাথাভাঙায় ভূতুড়ে কাণ্ড, রাত হতেই বাড়ছে ইট-বৃষ্টির দাপট আতঙ্কে স্থানীয়রা

আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এমন বিক্রি সাধারণত বড় উৎসবের সময়ও দেখা যায় না। উদাহরণ হিসেবে তিনি জানান, দুর্গাপুজোর চারদিন মিলিয়ে যেখানে প্রায় ৩২ হাজার লিটার বিদেশি মদ বিক্রি হয়, সেখানে একদিনেই তার বহু গুণ বেশি বিক্রি হয়েছে। এমনকি বড়দিন বা নববর্ষের তুলনায়ও এবারের চাহিদা অনেক বেশি। অন্যদিকে প্রশাসনও সতর্ক অবস্থানে ছিল। বেআইনি মদ বিক্রি রুখতে বিভিন্ন জায়গায় নজরদারি ও অভিযান চালানো হয়। ভোটের মরশুমে পশ্চিম মেদিনীপুর জেলায় অবৈধ মদ উদ্ধারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গিয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড