সপ্তাহান্তে দিনে-রাতে নামবে তাপমাত্রার পারদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকাপাকিভাবে ঠাণ্ডা না পড়লেও বঙ্গে শুরু হয়েছে শীতের আমেজ। শীতকাল যেন দরজায় কড়া নাড়ছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে কলকাতা শহরে পাকাপাকি শীত পড়তে এখনও ঢের দেরি। তবে শহরে আচমকাই অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ২৪ ঘণ্টায় প্রায় দুই ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবারের পর আরও সামান্য পারদ পতনের পূর্বাভাস রয়েছে। কলকাতার তাপমাত্রা শনি ও রবিবার নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সে ক্ষেত্রে মহানগরে কি তবে শীত এগিয়ে এল।

এই নিয়ে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি জানা যায়নি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। ভোরে ও রাতে হিমের পরশ এদিকে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা। পূবালি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা পর্যন্ত। যার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

চলতি সপ্তাহের শেষের দিকে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে। তবে এরপ্রভাব বাংলার ওপর পড়বে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন মহানগরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে। বর্তমানে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। একথায় রাজ্য জুড়ে শুরু হয়েছে শীতের মরসুম।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক