স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হতে চলেছে স্বাস্থ্যবিমা যোজনা। যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধার আওতায় আসছেন না, তাঁদের জন্য এই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারে। সরকারি ঘোষণা অনুযায়ী, এই স্বাস্থ্যবিমার সুবিধা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে। পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও এই বিমার সুবিধা কার্যকর করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এর ফলে বহু পরিবার নতুন এই স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন। জুলাই মাস থেকেই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদন পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশ না হলেও অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

প্রয়োজনীয় নথি

সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নথির তালিকা প্রকাশ করেনি। তবে প্রাথমিকভাবে আধার কার্ড, রেশন কার্ড এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে বলে জানা গিয়েছে। বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পর প্রয়োজনীয় নথির তালিকা জানানো হবে। আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন কি না, আগে তা যাচাই করুন। আধার ও রেশন কার্ডের তথ্য আপডেট রাখুন। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আবেদন করুন। শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকল্প সংক্রান্ত তথ্য যাচাই করুন।এই প্রকল্প চালু হলে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বহু পরিবার স্বাস্থ্যবিমার সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। তবে আবেদন প্রক্রিয়া, নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল