ঝগড়ার মাঝে স্বামীর পেটে ধারাল অস্ত্রের কোপ স্ত্রীয়ের, নিজেই হেঁটে হাসপাতালে আক্রান্ত ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : সাংসারিক অশান্তির জেরে স্ত্রীয়ের হাতে আক্রান্ত স্বামী। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিজেই হেঁটে পৌঁছে গিয়েছেন আক্রান্ত সেই ব্যক্তি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের উত্তর অঙ্গদবেরিয়া গ্রামে ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্ত যুবকের নাম হযরত লস্কর। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গত এক বছর ধরে ক্যানিং থানার উত্তর অঙ্গদবেরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। শুক্রবার রাতে সাংসারিক সমস্যা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় হযরতের। অশান্তির জেরে আচমকাই ধারালো অস্ত্র নিয়ে পেটে হামলা চালায় স্ত্রী। রক্তাক্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও নিজেই হেঁটে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে যান ওই আক্রান্ত ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় নিজেই হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান পরিবারের বাকি সদস্যরাও। হাসপাতালেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রাথমিক চিকিৎসা করা হলেও শুক্রবার রাতেই কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। শনিবার সকালে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সাংসারিক অশান্তি মুহূর্তের মধ্যে এমন ভয়াবহ ঘটনা ঘটাবে তা বুঝতেি পারেননি হযরত। 

পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। ক্যানিং থানায় অভিযোগ জমা পড়েছে। ঘটনার পর থেকে হযরতের স্ত্রীয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন পরুলিশ আধিকারিকরা। শুক্রবার রাতে কী হয়েছিল, সেই বিষয়ে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। 

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর