বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার বাকি আর এক মাস। পুজোর বাকি ৩৫ দিন। কিন্তু একটি খবরেই সকলের মন খারাপ। সেটা হল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সার্বজনীনে এবার হয়তো আসবে না মা দুর্গা! তেমনই সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আজ, বুধবার সকল দর্শনার্থীদের আশ্বস্ত করে বাগবাজার সার্বজনীনের ম্যানেজিং কমিটির সদস্য তরুণ দেবনাথ জানিয়েছেন, পুজো হবেই।

রাজ্যে পালাবদলের পর বাগবাজার সার্বজনীনের পুজো কমিটিতে কারা থাকবেন, কারা পুজোর দায়িত্ব নেবেন তাই নিয়ে শুরু হয় বিতর্ক। দুই পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়। শেষে পুরো বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে গত রবিবার পুজো কমিটির সাধারণ সম্পাদক এবং চারজন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়। আদালত নিযুক্ত দুই পর্যবেক্ষকের নজরদারিতে হয় ভোটাভুটি। মোট ভোটার ছিলেন ৭৭ জন। তার মধ্যে ৬৬ জন ভোট দিয়েছেন। বাকিরা ভোট দেননি। সাধারণ সম্পাদকের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ৩৩টি করে ভোট পেয়েছেন। তার ফলে নিষ্পত্তি হয়নি কিছুই। প্রার্থী গৌতম নিয়োগী হাইকোর্ট নিযুক্ত পর্যবেক্ষককে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন। ভোট অনিয়মের অভিযোগ জানায়। ফের বিষয়টি গিয়েছে কলকাতা হাইকোর্টে। আগামিকাল বৃহস্পতিবরা মামলার রায়। সেখানেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

আরও পডুন: অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

তবে যাই হয়ে যাক, পুজো হবেই এমনটা জানিয়েছেন বাগবাজার সার্বজনীনের ম্যানেজিং কমিটির সদস্য তরুণ দেবনাথ। তিনি জানিয়েছেন, আগামিকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায়ের কপি পেলেই গঠিত হবে ১১ সদস্যের নতুন কমিটি। পুজো হবেই। পুজো বন্ধ হচ্ছে না। ১৯১৯ সালে প্রথম এই পুজো শুরু হয়। সেই সময় ৫৫ বাগবাজার স্ট্রিটে নেবুবাগান বারোয়ারি দুর্গাপূজা নামে পরিচিত ছিল পুজোটি। তারপর পশুপতি বোস লেন এবং বাগবাজার কালীমন্দির সংলগ্ন এলাকায় পুজো হয়। পরে যদিও স্থায়ীভাবে বাগবাজারে পুজো শুরু হয়। সমাজকর্মী নগেন্দ্রনাথ ঘোষালের সাহায্য কমিটি তৈরি হয়েছিল। সেই থেকে ১০৮ বছর ধরে চলছে দুর্গাপুজো। সাবেকি পুজো ও মা দুর্গার মাতৃ রূপ দেখতেই দর্শনার্থীরা ভিড় করেন বাগবাজার সার্বজনীনে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে