এই মুহূর্তে

কলকাতায় শীতের আমেজ, কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে নিম্নমুখী পারদ। বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপের প্রভাব কাটতেই সক্রিয় হয়ে উঠেছে উত্তুরে হাওয়া। এর প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রির কাছে নামবে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামার পর শীতের আবহাওয়া বেশ কয়েকদিন বজায় থাকবে। মঙ্গলবার এর তুলনায় বুধবারের তাপমাত্রা অনেকটাই নেমেছিল কলকাতায়। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৫.৬। আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ৪৬ শতাংশ।

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়ে। এবারও তেমনি সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন মনোরম থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সপ্তাহ শেষে খানিকটা শীতের আমেজ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ২-৪ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে। উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ সেলসিয়াস। পরবর্তী দুদিনে তাপমাত্রা আরও কমবে। ১৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস মতো। আগামী তিন চার দিন এই তাপমাত্রা কমে ১১ থেকে ১২ ডিগ্রিতে নামতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা চলবে। বেলা বাড়লে থাকবে পরিষ্কার আকাশ। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামতে পারে।

মঙ্গলবার ২০ ডিগ্রির ঘরে ছিল কলকাতার পারদ। বুধবার সকালে তা ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়। কলকাতায় বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৩ থেকে ৮৬ শতাংশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ