দশমীর সকালে অশোকনগরে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর : পুজোর পরেই মা ফিরেছেন কৈলাসে। মায়ের বিদায়ের মধ্যেই অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার যশোর রোডের অশোকনগর এলাকায়। দশমীর দিন সকালে অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকার এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। মহিলার পরিচয় জানতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে যশোর রোডের ধারে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মহিলাকে দেখে কেউ চিনতে পারেনি। পলে জানা যাচ্ছে, মৃত মহিলা এলাকার বাসিন্দা নয়। দেহ দেখতে পেয়েই অশোকনগর এবং হাবরা থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিকরা। পুলিশ দেহ উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলা হয়েছে, নাকি এখানেই মৃত্যু হয়েছে জানতে তদন্ত চলছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, মহিলার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মহিলার মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। শুধু তাই নয়, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতও দেৎতে পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাতে ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে। নবমীর রাতে রাস্তার ধারে গাড়ির ধাক্কায় মৃত্যু হতে পারে। তবে খুনের ঘটনাও উড়িয়ে দেওয়া যায়না। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, অশোকনগর থানার পুলিশ তদন্ত করে দেখছে। মৃত্যুর কারণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার