হাওড়া ষ্টেশনে ধুমধুমার কাণ্ড, মহিলার পেটে ছুরি মেরে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়া ষ্টেশনে একটি মহিলাকে লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা । বুধবার এই ঘটনার জেরে হাওড়া ষ্টেশনে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ঘটনার পর  আহত মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করে।

কি ঘটেছিল হাওড়া চত্বরে? এই নিয়ে পুলিশ জানিয়েছে , বুধবার  বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভু বিশ্বাস ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে এসেছিলেন। তাদের সঙ্গে ছিলেন পিন্টুর বন্ধু বালেশ্বর যাদব। এদিন তারা সকলে মিলে হাওড়ার ২৩ নং প্ল্যাটফর্মে চা খাচ্ছিলেন। সেইসময় বালেশ্বর জানায় তার মাথা ব্যথা  করছে। তা শুনে পিন্টু ওষুধ কিনতে যায়। আর তখনই ব্যাগের ভেতর থেকে বালেশ্বর  ছুরি বের করে রিভুর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তাতেই অসহনীয় যন্ত্রণায় ওই মহিলা চিৎকার করা শুরু করে ।

এই চিৎকার শুনেই ঘটনাস্থলে আসে আশেপাশে থাকা অন্যান্য যাত্রীরা। এই পরিস্থিতিতে বালেশ্বর ছুরি দিয়ে সবাইকে ভয় দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিআরপিএফ। ইতিমধ্যেই বালেশ্বরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে রিভুকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । জানা গিয়েছে, পিন্টু এবং বালেশ্বর মুম্বইতে একই হোটেলে কাজ করতেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড করে বালেশ্বর তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ