বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি: নীলা দেবী, খিদিরপুর ও তারাতলা এলাকায় কর্মরত শ্রমিকদের জল দেওয়ার কাজ করেন। সেটাই তাঁর রুটি রুজি। খিদিরপুর ও তারাতলা এলাকায় কোনও নির্মাণ কাজ হলে শ্রমিকদের খাবারের জলের প্রয়োজন হয়। সেই জলের জোগান দিয়ে রোজগার করেন নীলা দেবী। প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয় হয়। তিনিই এতদিন ধরে জল দিয়ে আসছিলেন তারাতলার হাইড রোডের অভিশপ্ত নির্মীয়মাণ গুদামটিতে। সেখানে কর্মরত শ্রমিকরা নীলা দেবীর থেকেই জল নিতেন। ঠিক দুপুরের সময়ে তারাতলায় ওই নির্মীয়মাণ এলাকায় জল দিতে যেতেন তিনি। কিন্তু গতকাল, বুধবার সেই নিয়মে কিছুটা পরিবর্তন করেন। ব্য়ক্তিগত কারণে সেখানে আর গতকাল, বুধবার যাওয়া হয়নি নীলা দেবীর। তার বদলে বোদন মুন্ডা নামে তাঁর এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। নিজে প্রাণে বেঁচে গিয়েছেন নীলা দেবী। কিন্তু গুরুতর জখম অবস্থায় বোদন হাসপাতালে ভর্তি রয়েছেন। অথচ বোদনের জায়গায় আজ নীলা দেবীর থাকার কথা ছিল। কিন্তু কপাল জোরে বেঁচে গিয়েছেন। সেই কারণে ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন তিনি।

আরও পডুন: নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

এই বিষয়ে নীলা দেবী জানিয়েছেন, ‘কাল যদি আমি কাজ করতে যেতাম, আমাকেও হয়তো আজ হাসপাতালে শুয়ে থাকতে হত। ভাগ্যের জন্য আমি আজ বেঁচে গেলাম। আগে থেকেই ওই গোডাউনের ছাদ কাঁপত। সেই খবর পেয়েছিলাম। কিন্তু পেটের দায়ে ঝুঁকি নিয়েই সেই গোডাউনে যেতাম।’ তারাতলার অভিশপ্ত নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বড় বিপর্যয় ঘটেছে। গতকাল, বুধবার সেই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই এই বিপর্যয়ের জন্য শম্ভুনাথ বেহেরা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে