চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না’, নোয়াপাড়া থেকে মোদিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া : বাংলায় মাছ উৎপাদন নিয়ে মোদিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নোয়াপাড়া থেকে তিনি বললেন,  আগে হায়দরাবাদ থেকে মাছ নিয়ে আসতে হতো। এখন ৮০ শতাংশ মাছ বাংলাতেই উৎপাদন হয়। বাংলার মাছ নিয়ে না ভাবলেও চলবে। মানুষের মাছ খাওয়া বন্ধ করে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের রাজ্যে কেন মাছ বন্ধ করেছেন? প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন মমতা।

প্রধানমন্ত্রীও বৃহস্পতিবার সভা করতে এসেছেন রাজ্যে। বাংলাতে এসে মাছ উৎপাদন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলায় মাছের চাহিদা প্রচুর। কিন্তু বাংলা এখনও মাছ উৎপাদনে আত্মনির্ভর নয়। বিজেপি ক্ষমতায় এলে বিহার, অসমের মতো বাংলাতেও মাছ উৎপাদনে নির্ভরতা বাড়বে। অন্য রাজ্যের ওপরে নির্ভরতা কমবে। এই প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, বাংলাতে মাছ উৎপাদন নিয়ে ভাবতে হবে না মোদিকে। উত্তরপ্রদেশকে গিয়ে জিজ্ঞাসা করুন, কেন মাছের হোটেলে হামলা করা হয়?‌ গায়ে লেগেছে আমোদি মোদি বাবুর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছে ইলিশ মাছের কথা। তিনি বলেন, আগে বাংলায় খুব বেশি ইলিশ মাছ পাওয়া যেত না। ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার তৈরির পরে গবেষণার মাধ্যমে বাংলাতেই প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদন হয়। বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়না। চুনোপুঁটি মাছ সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের সুবিধার্থে আলাদা কার্ড করে দেওয়া হয়েছে। যাতে তাঁরা কোথাও আটকে গেলে তাঁদের খোঁজ সহজে পাওয়া যায়।

তিনি আরও বলেছেন, আগে অন্য রাজ্যে থেকে ডিম আমদানি করা হত। এখন বাংলাতে তা হয়। নাসিকের ওপরে ভরসা করতে হতো পিঁয়াজের জন্য। এখন একমাত্র নাসিক নয়, মুর্শিদাবাদ, মালদায় পিঁয়াজ উৎপাদন হয়। বাংলার মাছ নিয়ে না ভেবে। মাছ–মাংস খাওয়া বন্ধ না করার দিকে নজর দিক। কেন মাছ মাংস বন্ধ করে দিচ্ছেন মানুষের?‌ তার জবাব আগে দিন। সকলে নিজের পছন্দ অনুসারে খাবেন। পছন্দ অনুসারে পোশাক পরবেন।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ