Loading live market data...
Loading active stocks...
Connecting...

নয়ানজুলিতে বাইকের উপর মুখ থুবড়ে যুবক, চাঞ্চল্য বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর : বাঁকুড়ায় নয়ানজুলি থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। মৃত যুবকের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম ভোলা চক্রবর্তী। মধুবন গ্রামের বাসিন্দা বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে সোমবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার (Kotulpur police station) খিরি গ্রামের রামচক মোড় এলাকার রাস্তার ধারে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয়রা। প্রথমে তাঁদের নজরে আসে বিষয়টি। সেই সময় নয়ানজুলিতে বাইকের ওপরে মাথা গুজে এক যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা। ওইভাবে পড়ে থাকতে দেখেই কাছে গিয়ে বিষয়টি বুঝতে পারেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে কোতুলপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতুলপুর থানার পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুবন গ্রামের বাসিন্দা ভোলা রাতের বেলা বাইক নিয়ে বের হয়েছিল। মধুবন থেকে কোতুলপুরের দিকে কোনও কাজে যাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই নয়াজুলিতে কিভাবে পড়ে গেলেন, কোনও গাড়ির ধাক্কায় তিনি পড়ে গেছেন, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তা জানা যায়নি। গোটা বিষয়টি জানার চেষ্টা করছে কোতুলপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সেই রিপোর্ট হাতে আসলেই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের। সপ্তাহের শুরুতে সাতসকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খিরি গ্রামের রামচক মোড় এলাকায়। শোকের ছায়া মধুবন গ্রামে।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি