প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

প্রেমে প্রত্যাখান, ট্রেনের লাইন থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল নবদ্বীপ। প্রেমিকা ও তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে প্রত্যাখান, ট্রেনের লাইন থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তাল নবদ্বীপ। প্রেমিকা ও তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের। যুবকের নাম সূর্য দেবনাথ, বাড়ি মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত খেজুর বাগান গ্রামে। বয়স ২০ বছর। গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার অন্তর্গত সুবর্ণ বিহার এলাকার রেল লাইন থেকে সুর্যের লাশ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে মৌমিতা দেবনাথ নামে এক তরুণীর সম্পর্ক ছিল। মৌমিতা অবস্থাপন্ন বাড়ির মেয়ে। প্রথমে যুবকের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি তাঁর পরিবার, এরপর দুই পরিবারের আলাপ আলোচনায় তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে মৌমতা অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যে কারণে তিনি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। যার ফলে যুবক মানসিক অবসাদে চলে যান। বৃহস্পতিবার সূর্যের মরদেহ উদ্ধার হয়।

আজ রবিবার, ছেলের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে সূর্যের পরিবার ও পড়শিরা রবিবার (২৮ জুন) নবদ্বীপ থানায় যান। ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সূর্যের প্রেমিকা মৌমিতা দেবনাথ ও তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, মৌমিতা সূর্যের কাছে সোনার গয়না চাইতেন। সূর্য প্রেমিকাকে এতটাই ভালবাসত যে, মৌমিতার সমস্ত বায়না পূরণ করতেন। কিন্তু মৌমিতার অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে মানসিক অবসাদে চলে যান সূর্য। একবার বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। পরে তাঁর পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করেন এবং সূর্যকে চেন্নাইয়ে কাজে পাঠিয়ে দেন।

অভিযোগ, তারপরও নাকি প্রেমিকা মৌমিতা সূর্যের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তাঁকে বাড়িতে ফেরার অনুরোধ করেন। কিন্তু সূর্য বাড়িতে ফিরলে সে মৌমিতাকে আবারও অন্য একটি ছেলের দেখে দেখতে পায়। বিষয়টি নিয়ে ঝামেলা হতেই মৌমিতা সূর্যকে বিয়ে করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেন। এই শুনে সূর্য ভেঙে পড়ে। সূর্য মৌমিতাকে বারবার অনুরোধ করলেও মৌমিতা তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। মৌমিতাই নাকি সূর্যকে আত্মহত্যার জন্যে প্ররোচিত করেছেন বলে সূর্যের পরিবারের অভিযোগ। এরপর গত বৃহস্পতিবার রাতে সূর্যের দেহ সুবর্ণ বিহার এলাকার রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের