রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

কর্মসূত্রে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বাংলার যুবক। কিন্তু সেটাই কাল হল! ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে যুবকের, এমনটাই দাবি তাঁর পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বাংলার যুবক। সেটাই কাল হল! ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে যুবকের, এমনটাই দাবি তাঁর পরিবারের। যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস (২৬ বছর), বাড়ি আলিপুরদুয়ারের ১ ব্লকের শালকুমারের মুন্সিপাড়া গ্রামে। শুধু তাই নয়, নাতির মৃত্যুর খবর শুনেই শোকে মৃত্যু হয়েছে দাদু নীলরতন বিশ্বাসের। এমন অবস্থায় দিশেহারা ইন্দ্রজিতের পরিবার। গতকাল আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেছেন শোকসন্তপ্ত ওই পরিবার। সঙ্গে গিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কর সিনহা।

মৃত যুবকের বাবা প্রদীপ বিশ্বাস জানিয়েছেন, কয়েক বছর আগে এজেন্টের মাধ্যমে রাশিয়াতে গিয়েছিলেন ইন্দ্রজিৎ। সেখানে মুলত কাজের খোঁজেই গিয়েছিলেন তিনি। কিন্তু পরে ভিসা বাতিল হয়ে গেলে কিছুদিন গা ঢাকা দিতে হয় ছেলেকে। পরে অনেক কষ্ট করে রাশিয়ার সিটিজেন কার্ড পান তিনি। এরপরেই রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন ইন্দ্রজিৎ। ট্রেনিংয়ের পর তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিবারের যোগাযোগ হত। যদিও গত দু-তিন মাস ছেলের সঙ্গে কোনরকম যোগাযোগ ছিল না তাঁদের। পরে ছেলের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়। তবে কোন এজেন্টের মাধ্যমে ইন্দ্রজিৎ রাশিয়ায় গিয়েছিলেন, তা জানতে পারেনি তাঁরা। সম্প্রতি তাঁদের জানানো হয়, ইউক্রেনের ড্রোন হামলায় ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে। রবিবার ছেলের একজন পঞ্জাবি বন্ধুর মাধ্যমে তাঁর মেসেজ ও ছবি পান পরিবার।

এখন ইন্দ্রজিতের বাবার ভারত সরকারের কাছে একটাই দাবি, তাঁর ছেলের সঙ্গে ঠিক কী হয়েছে, তা নিশ্চিত করা। মৃত্যু হলে, তাঁর দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ছেলের মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তাঁরা। এদিকে নাতির মৃত্যুর খবর শুনে প্রদীপ বিশ্বাসের বাবাও মারা গিয়েছেন। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেছেন মৃত যুবকের পরিবার। যেখানে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার। ওখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের