হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্যামনগর : গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল এক প্রসূতির। এই ঘটনায় গ্রেফতার ১ ভুয়ো চিকিৎসক। শীবেন সরকার নামে ওই ব্যক্তির কোনও ডাক্রারি ডিগ্রি নেই বলে অভিযোগ।

জানা গিয়েছে, নদীয়ার বাসিন্দা বছর ২৬ এর নিবেদিতা বৈদ্য। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। বিবাহ বিচ্ছেদের পরে নিজের বাপের বাড়িতেই থাকতেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে এক যুবকের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েন। সেই সম্পর্ক আরও গভীর হলে তিনি বুঝতে পারলেন তিনি অন্তঃস্বত্তা হয়ে পড়েছেন। এরপরেই উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শীবেন সরকারের সঙ্গে যোগাযোগ করেন। শীবেন সরকার চিকিৎসক বলে পরিচিত। কিন্তু তাঁর চিকিৎসকের ডিগ্রি নেই বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, চিকিৎসকের ওই চেম্বারে এসে দুপুরেই পৌঁছে গিয়েছিলেন ওই প্রসূতি। তারপরেই সেখানে গর্ভপাত করানো হয়। কিন্তু গর্ভপাতের পরে রক্তক্ষরণ শুরু হয়। জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি অচৈতন্য হয়ে পড়েন তিনি। অনেকক্ষণ পরেও জ্ঞান না আসায় চিন্তয় পড়েছেন পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনার পরেই জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে চিকিৎসক শিবেন সরকারকে। রবিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। বিচারপতি তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর